যুক্তিচর্চা ও জলবায়ু সচেতনতায় নারায়ণগঞ্জে শুরু হচ্ছে বিতর্ক উৎসব


tara mia প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন /
যুক্তিচর্চা ও জলবায়ু সচেতনতায় নারায়ণগঞ্জে শুরু হচ্ছে বিতর্ক উৎসব

সিকু চাকমক:

আয়োজকদের মতে, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও লজিক অফ বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিতর্ক উৎসব শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং বিশ্লেষণী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বগুণ এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও এ আয়োজন কার্যকর অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও জানান, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন বিষয়ক বার্তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে উৎসবের বিভিন্ন কার্যক্রম বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে।
এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাভিশন, ৭১ টিভি, দ্য ডেইলি স্টার, আরটিভিসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম।

সংশ্লিষ্টদের অভিমত, শিল্প ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত নারায়ণগঞ্জকে শিক্ষা, মেধা ও যুক্তিচর্চার ক্ষেত্রেও এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জেলার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের বিতর্ক অঙ্গনে নিজেদের প্রতিভা, দক্ষতা ও সৃজনশীল চিন্তাশক্তি তুলে ধরার সুযোগ পাবে।

আয়োজকদের প্রত্যাশা, “নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব-২০২৬” কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মকে যুক্তিনির্ভর, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। :::